Gyanesh Kumar | জ্ঞানেশ কুমারের প্রতীকী অপসারণ চেয়ে খাড়গের বাড়িতে শুরু মক পার্লামেন্ট! কী কী অভিযোগ বিরোধীদের?

Saturday, October 31 2026, 3:43 pm
Gyanesh Kumar | জ্ঞানেশ কুমারের প্রতীকী অপসারণ চেয়ে খাড়গের বাড়িতে শুরু মক পার্লামেন্ট! কী কী অভিযোগ বিরোধীদের?
highlightKey Highlights

জ্ঞানেশ কুমারের প্রতীকী অপসারণের জন্য যে মক পার্লামেন্ট বসানো হয়েছে, তাতে পরিচালনার দায়িত্ব পেয়েছেন লোকসভার অধ্যক্ষ মীরা কুমার৷


এসআইআর-এ কারচুপি এবং ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম মুছে দেওয়ার অভিযোগে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। এবার তার বিরুদ্ধে গণ ইমপিচমেন্ট করতে মক পার্লামেন্ট শুরু করল বিরোধীরা। দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বসা এই কর্মসূচি পরিচালনার দায়িত্ব পেয়েছেন লোকসভার অধ্যক্ষ মীরা কুমার৷ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে নির্বাচনে কারচুপি, সংসদের অনুমোদন ছাড়া ফর্ম ৬-এ রদবদল এবং ECINET পোর্টালের মাধ্যমে ভোটার তালিকা নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে৷ বাকি দুই কমিশনারকেও জ্ঞানেশ কুমার কোণঠাসা করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File