Gyanesh Kumar | বিক্ষোভ আসলে ‘সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার চেষ্টা’! জ্ঞানেশ কুমারের পাশে ৪২ প্রাক্তন বিচারপতি!

Thursday, October 8 2026, 4:30 pm
Gyanesh Kumar | বিক্ষোভ আসলে ‘সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার চেষ্টা’! জ্ঞানেশ কুমারের পাশে ৪২ প্রাক্তন বিচারপতি!
highlightKey Highlights

CEC জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই তাঁর পাশে দাঁড়ালেন দেশের ৪২ জন প্রাক্তন বিচারপতি ও অবসরপ্রাপ্ত আধিকারিক।


মুখ্য নির্বাচনের কমিশনারের ইস্তফা চেয়ে দেশজুড়ে চলছে আন্দোলন। দিল্লির রাস্তায় নেমেছে ককরোচ জনতা পার্টি, ইন্ডি জোটের নেতারা। বৃহস্পতিবার CEC জ্ঞানেশ কুমারের পাশে দাঁড়ালেন দেশের ৪২ জন প্রাক্তন বিচারপতি ও অবসরপ্রাপ্ত আধিকারিক। সুপ্রিম কোর্টের কয়েকজন প্রাক্তন বিচারপতি ও কয়েকটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিদের একাংশের দাবি দেশজুড়ে বাড়তে থাকা বিক্ষোভকে ‘সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার চেষ্টা’। এই বিক্ষোভ নির্বাচন কমিশন, বিচারব্যবস্থা-সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ‘পরিকল্পিত আক্রমণ’, দাবি তাঁদের। ‘An Open Letter to the People of India’ শীর্ষক ওই চিঠিতে প্রাক্তন বিচারকরা বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির সমালোচনা করা গণতান্ত্রিক অধিকারের অংশ। কিন্তু কোনও প্রমাণ ছাড়াই প্রতিষ্ঠান বা তার কর্তাদের ‘চোর’, ‘হাতের পুতুল’ কিংবা ‘সমঝোতাকারী’ বলে চিহ্নিত করা হলে তা প্রতিষ্ঠানগুলির প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা কমে যেতে পারে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File