Bhatpara | ভাটপাড়ায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে চললো গুলি! অভিযোগের তীর তৃণমূলের দিকে!

Monday, March 9 2026, 3:12 pm
Bhatpara | ভাটপাড়ায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে চললো গুলি! অভিযোগের তীর তৃণমূলের দিকে!
highlightKey Highlights

নির্বাচনের আগেই উত্তপ্ত বাংলা। সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় উঠলো গুলি চলার অভিযোগ।


নির্বাচন কমিশনের আস্থা বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের আগেই সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় উঠলো গুলি চলার অভিযোগ। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী অমিত সাউকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়ি থেকে ডেকে এনে অমিত সাউকে মারধর করে এবং বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। বিজেপি কর্মীর পরিবারের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File