Hindu Marriage | হিন্দু বিবাহে শুধুমাত্র রেজিস্ট্রি নয়, সাত পাকে বাঁধনের নির্দেশ আদালতের!

Key Highlightsএকটি মামলায় গুজরাট হাইকোর্ট নির্দেশ দিয়ে জানায়, রেজিস্ট্রেশন বিয়ের আইনগত বৈধতার জন্য যথেষ্ট নয়।
শুধু নিবন্ধন (রেজিস্ট্রেশন) বিয়ের আইনগত বৈধতার জন্য যথেষ্ট নয়! সম্প্রতি একটি মামলায় গুজরাট হাইকোর্ট নির্দেশ দিয়ে জানায়, রেজিস্ট্রেশন বিয়ের আইনগত বৈধতার জন্য যথেষ্ট নয়। ধর্মীয় রীতি অনুযায়ী আচার-অনুষ্ঠান, বিশেষ করে সাত পাকে বাঁধার মতো অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। আদালত জানিয়েছে, হিন্দু বিবাহ কেবল একটি সামাজিক অনুষ্ঠান নয়। এটি একটি ধর্মীয় সংস্কার এবং আইনগত ভাবে স্বীকৃত সম্পর্ক। তাই প্রথাগত রীতি মেনে বিবাহ সম্পন্ন না হলে শুধু নিবন্ধনের ভিত্তিতে সেই বিবাহকে ‘বৈধ’ বলা যায় না। হিন্দু বিবাহ আইনের ৭ নম্বর ধারার উল্লেখ করে আদালত জানিয়েছে, বিবাহ কেবল উৎসব, ভোজ বা আনুষ্ঠানিক উদযাপনের বিষয় নয়। দুই ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্মান, সমতা ও দায়িত্বের ভিত্তিতে আজীবন সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। তাই বিবাহের সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুত্ব ও পবিত্রতা সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শও দিয়েছে আদালত।


