Gujarat Factory Blast | গুজরাটের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮ শ্রমিক, আহত ১৫
Saturday, July 18 2026, 3:44 pm

Key Highlightsগুজরাটের আমদাবাদে একটি বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
গুজরাটের আমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার দুপুরে রামোল-গাত্রাড রোড সংলগ্ন মহম্মদপুরা এলাকায় একটি বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার একটি বড় অংশ ধসে পড়ে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। ধ্বংসস্তূপের নীচে বহু শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের দাবি, ওই ইউনিটের লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, কারখানার মালিকের বিরুদ্ধে এক্সপ্লোসিভ অ্যাক্ট-সহ একাধিক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- Related topics -
- দেশ
- গুজরাট
- বাজি বিস্ফোরণ
- বোমা বিস্ফোরণ
- বিস্ফোরণ
- আমদাবাদ
- ফ্যাক্টরি
- আহত
- মৃত্যু


