Govt Website Hack | সরকারি ওয়েবসাইটে সাইবার হানার আশঙ্কা, দপ্তরকে সতর্কবার্তা পাঠালো সিকিউরিটি কোম্পানি
Sunday, November 8 2026, 5:03 pm

Key Highlightsআগাম সতর্কতা হিসাবে রাজ্যের সব ক’টি সরকারি দপ্তরকে চিঠি লিখে সতর্ক করল রাজ্য সরকারের অন্তর্গত ‘নেক্সট জেনারেশন সাইবার সিকিওরিটি অপারেশন সেন্টার’ (ডব্লুবিএনজিসিএসওসি)।
পুজোর আগে তথ্য হাতিয়ে নেওয়ার জন্য হ্যাক হয়েছিল বিভিন্ন সরকারি দপ্তরের সাইট। এবার আগাম সতর্কতা হিসেবে সব ক’টি সরকারি দপ্তরকে চিঠি লিখলো রাজ্য সরকারের অন্তর্গত ‘নেক্সট জেনারেশন সাইবার সিকিওরিটি অপারেশন সেন্টার’ (ডব্লুবিএনজিসিএসওসি)। চিঠিতে বলা হয়েছে, সতর্ক না হলে আবার সরকারি দপ্তরের ওয়েবসাইট হ্যাক করতে পারে হ্যাকাররা। সরকারি ওয়েবসাইটগুলির যেখানে যেখানে ‘পিএইচপি কোডে’র (সিভিই-২০২৬-১০৯৬১৮/১০৯৬১৯) ব্যবহার রয়েছে সেখানে নিরাপত্তায় ত্রুটির সম্ভাবনার কথা সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। পিএইচপি-র পুরো নাম ‘হাইপারটেক্সট প্রিপ্রসেসর’। এটি প্রোগ্রামিংয়ের এমন একটি কোড যা ব্যবহার করে ওয়েবসাইট পরিচালনা করা হয়।


