Govt Hospitals | হাসপাতালে দিতে হবে টাকা! স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস বন্ধ রাজ্যে! বিপাকে রাজ্য

Sunday, August 23 2026, 6:14 am
Govt Hospitals | হাসপাতালে দিতে হবে টাকা! স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস বন্ধ রাজ্যে! বিপাকে রাজ্য
highlightKey Highlights

ডায়ালিসিসের জন্য হাসপাতালে গেলে রোগীদের জানিয়ে দেওয়া হয়, টাকা লাগবে, স্বাস্থ্যসাথী কার্ড চলবে না।


স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস পরিষেবা আচমকা বন্ধ হয়ে গেলো রাজ্যে। শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও কুলটির একাধিক বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে ঘটনাটি ঘটেছে। এদিন রূপনারায়ণপুরের বাসিন্দা অটোচালক দেবাশিস ঘোষ আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর পরিষেবায় বিনামূল্যে ডায়ালিসিস করাচ্ছিলেন। শনিবার হাসপাতাল থেকে তাঁকে ১৪০০ থেকে ১৬০০ টাকা আনার কথা বলা হয়েছে। তার আবেদন, ‘বিকল্প হিসেবে আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য প্রকল্পের সুবিধা দ্রুত কার্যকর করে দিলে এই বড় বিপদের সমাধান হতে পারে।’ আসানসোলের ওই একই হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে আরও বেশ কয়েজকন রোগীকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File