Govt Holiday | প্রথমবার মনসা পুজোয় রাজ্যে পূর্ণদিবস ছুটি ঘোষণা! সুবিধা পাবে কোন কোন জেলা?
Monday, August 17 2026, 2:32 pm

Key Highlightsরাজ্য সরকারের অধীনে থাকা সব প্রতিষ্ঠানেই পূর্ণদিবস ছুটি কার্যকর হবে। প্রথমে বিজ্ঞপ্তিতে অর্ধদিবস ছুটি ঘোষণা হয়েছিল, তারপরে গোটা দিন ছুটি ঘোষণা করা হয়।
এই প্রথম রাজ্যে মনসা পুজোর ছুটি ঘোষণা সরকারের। ১৮ আগস্ট মনসা পুজোর জন্য ২টি জেলায় গোটা দিন ছুটি ঘোষণা করা হয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় সব সরকারি অফিস, স্থানীয় প্রশাসনের অফিস, সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠান দুপুর ২টোয় বন্ধ হবে। রাজ্য সরকারের অধীনে থাকা সব প্রতিষ্ঠানেই পূর্ণদিবস ছুটি কার্যকর হবে। বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রাচীন কাল থেকেই মনসা দেবীর পুজো হয়ে থাকে। রাঢবাংলায় সাপের উপদ্রব থেকে বাঁচা এবং পরিবারের মঙ্গলকামনার জন্য নাগপঞ্চমীর পরেরদিন শ্রাবণ সংক্রান্তিতে ধুমধাম করে মনসা পুজো হয়ে থাকে। এই বছর থেকেই মনসা পুজোয় ছুটি দেওয়া শুরু করলো রাজ্য সরকার।
- Related topics -
- শহর কলকাতা
- পুজোর ছুটি
- জাতীয় ছুটি
- পুজো ও উৎসব
- বাঁকুড়া
- পুরুলিয়া
- হলিডে


