Governors | শুক্রে বাংলা সহ একাধিক রাজ্যের রাজ্যপাল বদল! ভোটের মুখে বড় পরিবর্তন কেন্দ্রের

Friday, March 6 2026, 3:22 am
Governors | শুক্রে বাংলা সহ একাধিক রাজ্যের রাজ্যপাল বদল! ভোটের মুখে বড় পরিবর্তন কেন্দ্রের
highlightKey Highlights

রাষ্ট্রপতি ভবন থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে আরএন রবিকে নিয়োগ ছাড়াও বিভিন্ন রাজ্যে রাজ্যপালের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে।


গতকাল পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেছেন ডাঃ সি ভি আনন্দ বোস। অতিরিক্ত দায়িত্বভার নিয়ে পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। বদল অন্যান্য রাজ্যেও। হিমাচল প্রদেশের রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে। মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে দায়িত্ব সামলাবেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা। রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে তামিলনাড়ুর রাজ্যপালের পদ থেকে অব্যহতি দিয়ে কেরলের রাজ্যপাল পদে নিযুক্ত করা হচ্ছে। কাভিন্দর গুপ্তাকে লাদাখের রাজ্যপালের পদ থেকে অব্যহতি দিয়ে হিমাচল প্রদেশের রাজ্যপাল পদে নিযুক্ত করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File