R G Kar Case | বিপাকে 'তিলোত্তমা'-কাণ্ডের ‘ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ’, অভীক দে-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের!
Saturday, May 23 2026, 12:40 pm

Key Highlightsআর জি কর হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তার ধর্ষণ ও খুন কাণ্ডে বিপাকে ডাক্তার অভীক দে।
আর জি কর হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তার ধর্ষণ ও খুন কাণ্ডে বিপাকে ডাক্তার অভীক দে। সাসপেন্ডেড আরএমও অভীকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল আর এন রবি। বেআইনিভাবে সার্ভিস কোটায় এসএসকেএম-এ পিজিটি করার অভিযোগে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। অভীক দে বর্ধমান মেডিক্যাল কলেজের রেডিওলজিস্ট। তিনি মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচারের মাথা বলে অভিযোগ উঠেছিল। এমনকি আরজি করে 'তিলোত্তমা'র দেহ উদ্ধারের পর সেখানে পৌঁছে গিয়েছিলেন অভীক দে। পরে পুলিশের তরফে দাবি করা হয় যে, তিনি সেখানে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ‘ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ’ হিসেবে উপস্থিত ছিলেন।


