PM Viksit Bharat Rozgar | প্রথম চাকরিতে যোগ দিলেই সরকার দেবে ১৫ হাজার টাকা! জানুন প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা সম্পর্কে!

Key Highlightsযুবক-যুবতীদের কাজে যোগ দেওয়ায় উৎসাহ জোগাতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (PM Viksit Bharat Rozgar Yojana) নামে এই প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার।
আপনি কি জানেন প্রথম চাকরি শুরু করলে, যুবক-যুবতীরা ১৫ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন সরকারের কাছ থেকে? যুবক-যুবতীদের কাজে যোগ দেওয়ায় উৎসাহ জোগাতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (PM Viksit Bharat Rozgar Yojana) নামে এই প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। এই স্কিমে প্রথমবার যারা চাকরি শুরু করছেন, তারা ১৫ হাজার টাকা পর্যন্ত ইনসেনটিভ পাবেন। শুধু কর্মীরাই নয়, যারা চাকরি দিচ্ছেন, তাদের জন্যও আর্থিক সুবিধার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। সরকারের এই স্কিমে যোগ্য আবেদনকারীরা প্রথমবার চাকরিতে যোগ দিলে এক মাসের ইপিএফ ভাতা, সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ইনসেনটিভ বা আর্থিক সুবিধা পাওয়া যাবে। দুই ধাপে এই ১৫ হাজার টাকার ইনসেনটিভ পাওয়া যাবে। চাকরিতে যোগ দেওয়ার ছয় মাস পর প্রথম ধাপে ভাতা পাওয়া যাবে। বাকি অর্থ চাকরি জীবনের ১২ মাস অর্থাৎ এক বছর পূর্ণ হওয়ার পর এবং ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম পূর্ণ করার পর পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকার এই স্কিমের জন্য ৯৯ হাজার ৪৪৬ কোটি টাকা বরাদ্দ করেছে।


