Agnimitra Paul | ৩১ মার্চ পর্যন্ত তৈরি হওয়া বাড়ি নিয়ে কোনও অভিযোগ এলে খতিয়ে দেখবে সরকার, দেওয়া হবে বড় পেনাল্টি : অগ্নিমিত্রা!

Tuesday, August 4 2026, 2:34 am
Agnimitra Paul | ৩১ মার্চ পর্যন্ত তৈরি হওয়া বাড়ি নিয়ে কোনও অভিযোগ এলে খতিয়ে দেখবে সরকার, দেওয়া হবে বড় পেনাল্টি : অগ্নিমিত্রা!
highlightKey Highlights

এবার শহরের বেআইনি নির্মাণ রুখতে কড়া দাওয়াই। পুর ও নগরোন্নয় মন্ত্রী অগ্নিমিত্রার নির্দেশ, ২০২৬-এর ৩১ মার্চ তৈরি হওয়া বাড়ি নিয়ে কোনও অভিযোগ এলে খতিয়ে দেখবে সরকার।


বেআইনি নির্মাণ নিয়ে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্যের নয়া সরকার। বেআইনি নির্মাণ ভাঙতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় চলেছিল বুলডোজার। আর এবার শহরের বেআইনি নির্মাণ রুখতে কড়া দাওয়াই। পুর ও নগরোন্নয় মন্ত্রী অগ্নিমিত্রার নির্দেশ, ২০২৬-এর ৩১ মার্চ তৈরি হওয়া বাড়ি নিয়ে কোনও অভিযোগ এলে খতিয়ে দেখবে সরকার। তারাতলার ঘটনার পর এবার বিল্ডিং প্ল্যান অনুমোদনে নতুন ব্যবস্থা চালু হচ্ছে। ভবিষ্যতে বিশেষজ্ঞ সংস্থার ক্লিয়ারেন্স না মিললে সই করা হবে না বিন্ডিং প্ল্যানে। অগ্নিমিত্রা বলেন, “২০২৬-এর ৩১ মার্চ যা বাড়ি হয়েছে সেটা নিয়ে অভিযোগ আসে তাহলে আমরা বড় পেনাল্টি দেব। এত বড় পেনাল্টি দেব আপনাদের খুব কষ্ট হবে সেটাকে শোধ করতে। কর্মাশিয়াল এবং রেসিডেন্সিয়াল দুই বিল্ডিংয়ের জন্যই কিন্তু এই বড় পেনাল্টি দেব।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File