Flight Ticket | আকাশছোঁয়া ফ্লাইটের ভাড়া, এবার টিকিটের দাম বাঁধছে সরকার! সুপ্রিম কোর্টে জমা পড়লো খসড়া!

Key Highlightsমেট্রো শহরের মধ্যে টিকিট কখনই সাত–আট হাজারের কমে পাওয়া যাচ্ছে না।
বেড়েই চলেছে বিমানের টিকিটের দাম। মেট্রো শহরের মধ্যে টিকিট কখনই সাত–আট হাজারের কমে পাওয়া যাচ্ছে না। এই আবহে সুপ্রিম কোর্টে একটি মামলার প্রেক্ষিতে ফ্লাইট টিকিটের দাম বাঁধার কাজে নেমেছে কেন্দ্রীয় সরকার। এই সংক্রান্ত একটি খসড়াও জমা পড়েছে শীর্ষ আদালতে। বলা হয়েছে, ওই নিয়ম চূড়ান্ত করতে আরও তিন সপ্তাহ লাগবে। সুপ্রিম কোর্ট বলেছে, কেন্দ্রের বেঁধে দেওয়া টাকার মধ্যে টিকিট না–দিলে সংশ্লিষ্ট এয়ারলাইনকে বসিয়ে দিতে হবে। এদিকে বিমান মন্ত্রক আদালতকে জানিয়েছে, নতুন নিয়ম চালু হওয়ার আগে কিছু নির্দেশিকা এয়ারলাইন্সগুলিকে পাঠানো হয়েছে। কিন্তু, সেগুলি এখনও তারা মানছে না। সেই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ। অন্যদিকে এয়ারলাইন্সের দাবি, যুদ্ধের আবহে জ্বালানির দাম অনেকটাই বেড়ে গিয়েছে। এ ছাড়াও 'অপারেশন সিঁদুর'–এর পরে পাকিস্তানের আকাশে আর ঢুকতে পারছে না ভারতীয় কোনও ফ্লাইট। ফলে খরচ বেড়ে গিয়েছে। ৭ সেপ্টেম্বর এ নিয়ে আবার শুনানি হওয়ার কথা।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- সুপ্রিম কোর্ট
- বিমান
- বিমান পরিষেবা


