AI-Google | AI সম্প্রসারণের অংশ হিসেবে ভারতে সমুদ্রের তলা দিয়ে কেবল নেটওয়ার্ক তৈরির ঘোষণা Google-এর!

Wednesday, February 18 2026, 5:00 pm
AI-Google | AI সম্প্রসারণের অংশ হিসেবে ভারতে সমুদ্রের তলা দিয়ে কেবল নেটওয়ার্ক তৈরির ঘোষণা Google-এর!
highlightKey Highlights

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্প্রসারণের অংশ হিসেবে ভারত থেকে নতুন সাবসি (সমুদ্রের তলা দিয়ে) কেবল নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনার কথা ঘোষণা করল Google।


ভারতে নতুন সাবসি (সমুদ্রের তলা দিয়ে) কেবল নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনার কথা ঘোষণা করল Google। সূত্রের খবর, আমেরিকা, ভারত এবং দক্ষিণ গোলার্ধের বিভিন্ন অঞ্চলের মধ্যে চারটি কৌশলগত ফাইবার অপটিক রুট তৈরি করা হবে। Google এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই বিনিয়োগ বিশাখাপত্তনমকে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সাবসি গেটওয়ে হিসেবে প্রতিষ্ঠা করবে। এর ফলে মুম্বই এবং চেন্নাইয়ের বর্তমান সংযোগের উপর নির্ভরতা কমবে এবং নতুন বিকল্প তৈরি হবে।’ Google এর দাবি, এই প্রকল্প ‘America India Connect’ উদ্যোগের অংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File