Nepal Flood | নেপালে হড়পা বানে মৃতের কান থেকে সোনা চুরি, ধৃত ২ যুবক! কড়া বার্তা পুলিশের!

Friday, August 28 2026, 9:40 am
Nepal Flood | নেপালে হড়পা বানে মৃতের কান থেকে সোনা চুরি, ধৃত ২ যুবক! কড়া বার্তা পুলিশের!
highlightKey Highlights

নেপালে ভয়াবহ হড়পা বানের পর সৃষ্টি হওয়া বিপর্যয়ের মাঝেই সামনে এল চরম অমানবিকতার ছবি।


নেপালে ভয়াবহ হড়পা বানের পর সৃষ্টি হওয়া বিপর্যয়ের মাঝেই সামনে এল চরম অমানবিকতার ছবি। নারায়ণী নদীর পাড়ে কাদার স্রোতে ভেসে আসা এক মহিলার মৃতদেহ থেকে সোনার দুল খুলে নেওয়ার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে।সোশ্যাল মিডিয়ায় ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। এরপরই নেপাল পুলিশ সক্রিয় হয়ে মদন গুরুং ও উমেশ চৌধুরী নামে দুই অভিযুক্তকে চিতওয়ান এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রাকৃতিক বিপর্যয়ের মতো সংকটজনক পরিস্থিতিতে মৃত বা বিপর্যস্ত মানুষের সঙ্গে এই ধরনের অমানবিক আচরণ ও লুটপাট কোনোভাবেই সহ্য করা হবে না বলে কড়া বার্তা দিয়েছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File