Gold-Silver Price | হলুদ ধাতুর দাম কমলো ৩৭০০ টাকা! উৎসবের মরশুমের আগেই সস্তা সোনা-রুপো, কলকাতায় স্বস্তির পসরা!

Monday, September 28 2026, 3:52 pm
Gold-Silver Price | হলুদ ধাতুর দাম কমলো ৩৭০০ টাকা! উৎসবের মরশুমের আগেই সস্তা সোনা-রুপো, কলকাতায় স্বস্তির পসরা!
highlightKey Highlights

উৎসবের মরশুম শুরুর আগেই এক ধাক্কায় অনেকটা সস্তা হলো সোনা ও রুপো।


উৎসবের মরশুম শুরুর আগেই এক ধাক্কায় অনেকটা সস্তা হলো সোনা ও রুপো। গত সপ্তাহের ধারাবাহিক পতনের পর চলতি সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারেও বাজারে দুই ধাতুর দাম আরও কমেছে। একদিনেই ২৪ ক্যারাটের পাকা সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩,৭০০ টাকা এবং ২২ ক্যারাটের গয়না সোনা ৩,৫৫০ টাকা কমেছে। পাশাপাশি প্রতি কেজি রুপোর দাম কমেছে ৮,৩০০ টাকা।কলকাতা বাজারে ২৪ ক্যারাট সোনার দর দাঁড়িয়েছে ১,৪৭,৭৫০ টাকা এবং ২২ ক্যারাট সোনা ১,৪১,১০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। খুচরো রুপোর কেজি বিকোচ্ছে ২,২৩,৯৫০ টাকায়। গত এক মাসে সোনার দাম প্রায় সাড়ে ১২ হাজার টাকা এবং রুপো প্রায় ২২ হাজার টাকা কমায় পুজোর কেনাকাটায় মুখে হাসি ফুটেছে গয়নাপ্রেমীদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File