Gold Rate Today | দীপাবলির ১৫ দিনের মাথায় ধস সোনার দামে, আজ শহর কলকাতায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু?

Monday, November 23 2026, 5:57 am
Gold Rate Today | দীপাবলির ১৫ দিনের মাথায় ধস সোনার দামে, আজ শহর কলকাতায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু?
highlightKey Highlights

আজ ২৩ নভেম্বর, ১৫ দিনে ধস নেমেছে সোনার দামে। মাত্র ৯টি ট্রেডিং সেশনেই দাম পড়েছে প্রায় ২০,০০০ টাকা।


দীপাবলির পর থেকেই রাজ্যে সোনার দাম কমছে। দীপাবলিতে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ১,৪৩,৫৭৯ টাকা। ২১ নভেম্বর ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম নেমে এসেছে ১,২৫,০৮০ টাকায়। আজ ২৩ নভেম্বর, সোমবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে প্রায় ১,২৫,০৭০ থেকে ১,২৯,৮৩০ টাকা। ২২ ক্যারেটে দর প্রায় ১,১৪,৬৫০ থেকে ১,২১,৩০০ টাকা। সোনার দরের সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ জিএসটি, আর গয়নার ক্ষেত্রে মেকিং চার্জ। বিশেষজ্ঞদের মতে, দাম পড়তে দেখে বিনিয়োগকারীরা ‘বাই অন ডিপ’ কৌশলে সোনা কিনছেন। বাজার বলছে, দাম কমার পর থেকে সোনা কেনার হিড়িক বেড়েছে গ্রাহকদের মধ্যে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File