WB Assembly Election | 'অভয়া'র মা'কে ঘিরে গো ব্যাক স্লোগান! এলাকা ছাড়েন পানিহাটির বিজেপি প্রার্থী!

Wednesday, April 29 2026, 6:55 am
WB Assembly Election | 'অভয়া'র মা'কে ঘিরে গো ব্যাক স্লোগান! এলাকা ছাড়েন পানিহাটির বিজেপি প্রার্থী!
highlightKey Highlights

আজ, দ্বিতীয় দফার ভোটে পানিহাটিতে বিজেপি প্রার্থী তথা আরজিকর হাসপাতালে নির্যাতিতা 'অভয়া'র মা'কে ঘিরে গো ব্যাক স্লোগান!


আজ, দ্বিতীয় দফার ভোটে পানিহাটিতে বিজেপি প্রার্থী তথা আরজিকর হাসপাতালে নির্যাতিতা 'অভয়া'র মা'কে ঘিরে গো ব্যাক স্লোগান! জানা গিয়েছে, এ দিন আগরপাড়ার নিউ আদর্শনগরে গাড়ি নিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। ২৫ নম্বর ওয়ার্ডে গাড়ি থেকে নামতেই বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। এছাড়া কয়েকজন চিৎকার করে বলতে থাকেন, ‘বিজেপির গুন্ডা হঠাও।’ এর পরেই এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী। যদিও বিক্ষোভকারীদের দাবি, পানিহাটি বিধানসভায় ২৫ নম্বর ওয়ার্ডের ১৬৫ নম্বর বুথে বিজেপি প্রার্থী তাঁর দলবল নিয়ে ঢুকে পড়েন। তাও বুথের ১০০ মিটারের মধ্যে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File