WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

Hantavirus | ক্রুজ জাহাজে হান্টাভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে উদ্বেগ, সমুদ্রেই আটকে শতাধিক যাত্রী!

Thursday, May 7 2026, 4:44 pm
Hantavirus | ক্রুজ জাহাজে হান্টাভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে উদ্বেগ, সমুদ্রেই আটকে শতাধিক যাত্রী!
highlightKey Highlights

আটলান্টিক মহাসাগরে কেপ ভার্দের উপকূলের কাছে একটি ক্রুজ জাহাজে সন্দেহভাজন হান্টাভাইরাস সংক্রমণ বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে।


আটলান্টিক মহাসাগরে কেপ ভার্দের উপকূলের কাছে একটি ক্রুজ জাহাজে সন্দেহভাজন হান্টাভাইরাস সংক্রমণ বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। জানা গিয়েছে, ওই ক্রুজটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত ৭টি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাস মূলত ইঁদুর বা এই জাতীয় প্রাণীদের মাধ্যমে ছড়ায়। করোনার মতোই হান্টা আরএনএ ভাইরাস। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষ নজরদারি চালাচ্ছে এবং যাতায়াত সীমিত রেখেছে, ফলে জাহাজটি এখনও সমুদ্রেই রয়েছে। হান্টাভাইরাস নিয়ে সতর্ক করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে যে, সামগ্রিক ঝুঁকি কম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File