Gig Workers Insurance | অ্যাক্সিডেন্টাল কভারেজ থেকে মাতৃত্বকালীন সুবিধা! ক্যাব ড্রাইভার-ডেলিভারি পার্টনারদের জন্য স্বাস্থ্যবিমার উদ্যোগ কেন্দ্রের
Sunday, June 28 2026, 2:52 pm

Key Highlightsএমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (ESIC) এবার গিগ এবং প্ল্যাটফর্ম ওয়ার্কারদের তাদের সামাজিক সুরক্ষার আওতায় আনার প্রস্তুতি নিচ্ছে।
এবার গিগ এবং প্ল্যাটফর্ম ওয়ার্কারদের স্বাস্থ্যবিমার আওতায় আনার প্রস্তুতি সরকারের। এবার ক্যাব ড্রাইভার, ডেলিভারি পার্টনারদের সামাজিক সুরক্ষার আওতায় আনার প্রস্তুতি নিচ্ছে এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (ESIC)। এই উদ্যোগের মধ্যে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের চিকিৎসা, দুর্ঘটনা বিমা, মাতৃত্বকালীন সুবিধা এবং অন্যান্য প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি গিগ এবং প্ল্যাটফর্ম ওয়ার্কার রয়েছে। প্ল্যাটফর্ম কোম্পানি এবং ই-শ্রম পোর্টালের তথ্যের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে কর্মীদের।
- Related topics -
- দেশ
- কর্মী নিয়োগ
- অ্যাপ ক্যাব
- অনলাইন ফুড ডেলিভারি
- অনলাইন ডেলিভারি
- ফুড ডেলিভারি
- স্বাস্থ্য
- স্বাস্থ্য বীমা
- ভারত


