Germany | গুরুদ্বারে ধুন্ধুমার, বন্দুক-কৃপান-পেপার স্প্রে হাতে আস্ফালন, জার্মানিতে আহত ১১

Tuesday, April 21 2026, 5:44 am
Germany | গুরুদ্বারে ধুন্ধুমার, বন্দুক-কৃপান-পেপার স্প্রে হাতে আস্ফালন, জার্মানিতে আহত ১১
highlightKey Highlights

রবিবার বিকেলে ওই গুরুদ্বারে অতর্কিতে হামলা চালায় একটি দল। প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করতে পেপার স্প্রে ব্যবহার করা হয় এরপর ছুরি ও বন্দুক হাতে চলে আক্রমণ।


জার্মানির এক গুরুদ্বারে ভয়াবহ হামলা। আহত অন্তত ১১ জন। গত রোববার ঘটনাটি ঘটেছে জার্মানির মোয়ার্স শহরে। স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে ওই গুরুদ্বারে অতর্কিতে হামলা চালায় একটি দল। দুই গোষ্ঠীর অন্তত ৪০ জন সদস্যর মধ্যে কৃপাণ, ছুরি, পেপার স্প্রের পাশাপাশি গোলাগুলিও চলে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, গুরুদ্বারে কমিটির নিয়ন্ত্রণ ও আর্থিক মতানৈক্যের জেরেই এই ঘটনা ঘটেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File