Gaza Disarmament Deal | ইজরায়েল-হামাস যুদ্ধের চিরতরে ইতি? ‘ঐতিহাসিক ঘোষণা’ প্রেসিডেন্ট ট্রাম্পের
Friday, July 31 2026, 4:14 am

Key Highlightsবৃহস্পতিবার ‘ঐতিহাসিক ঘোষণা’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি জানালেন গাজা স্ট্রিপে (Gaza Strip) হামাস ও অন্যান্য সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের চুক্তি হয়েছে।
বৃহস্পতিবার ফের একটি ‘ঐতিহাসিক ঘোষণা’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিন ট্রুথ সোশ্যালে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট জানান, তাঁর তৈরি বোর্ড অব পিসের জন্যই হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রকরণের চুক্তি হয়েছে। দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার জন্য এটা ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে, দাবি ট্রাম্পের। মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানিয়ে গতকাল ট্রাম্প বলেন, “হামাসের নিরস্ত্রকরণ সম্পন্ন হলে, ইজরায়েল সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। গাজাকে যাতে সেখানের বাসিন্দা ও পড়শিদের জন্য নিরাপদ বানানো যায়, তার জন্য নতুন প্যালেস্তাইন পুলিশের পাশাপাশি আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্স কাজ করবে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- গাজা
- মার্কিন প্রেসিডেন্ট
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- যুদ্ধবিরতি
- যুদ্ধ


