Gautam Gambhir | ‘সবাইকে খুশি করা আমার কাজ নয়…’ বৈভবকে না খেলানো নিয়ে পরিষ্কার মন্তব্য কোচ গম্ভীরের

Key Highlightsবৈভব সূর্যবংশী কেন প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না, এই নিয়েই প্রশ্ন উঠছে। এবার সেই নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন দলের কোচ গৌতম গম্ভীর।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টি-টোয়েন্টি ম্যাচে, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচে ও এশিয়ান গেমসে সুযোগ পেলেও জাতীয় দলে নিজের জায়গা এখনও পাকা করতে পারেননি বৈভব সূর্যবংশীর। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। ভালো ইনিংস খেলার পরও কেন বৈভবকে সুযোগ দেওয়া হচ্ছে না? এই নিয়েই প্রশ্ন উঠছে। এবার সেই বিতর্কে মুখ খুলে গম্ভীর জানালেন, সবাইকে খুশি করা তাঁর কাজ নয়। এদিন এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, “প্রথমেই বলি, সবাইকে খুশি করা আমার কাজ নয়। আমার কাজ সঠিক সিদ্ধান্ত নেওয়া, জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া নয়। আমি সেই কাজের জন্যই এখানে রয়েছি।” সামাজিক মাধ্যমে ওঠা একাধিক অভিযোগ নিয়ে তিনি মুখ খুললেন। বললেন, “অনেক ক্রিকেটার দীর্ঘ সময় ধরে অসাধারণ পারফরম্যান্স করেছেন। তাই তাদের আরও বেশি সময় ও সুযোগ দেওয়া উচিৎ। নতুন প্রতিভা অবশ্যই রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে যারা ভাল খেলছে, তাদেরও সুযোগ দিতে হবে।”


