Gautam Adani | আম্বানিকে টপকে এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা পেলেন গৌতম আদানি!
Friday, April 17 2026, 11:48 am

Key Highlightsরিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে সরিয়ে এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা পেলেন গৌতম আদানি।
শুক্রবার এশিয়া মহাদেশের ধনীর তালিকার শীর্ষে পৌঁছেছেন গৌতম আদানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এই মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই আদানি গ্রুপের শেয়ারের মূল্য লাফিয়ে লাফিয়ে বেড়েছে। একদিনেই গোষ্ঠীর মোট সম্পদমূল্য প্রায় ৩.৫৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্স অনুযায়ী, শুক্রবার অর্থাৎ ১৭ এপ্রিল অনুযায়ী আদানির মোট সম্পদের পরিমাণ ৯২.৬ বিলিয়ন ডলার। আম্বানির সম্পদের পরিমান সেখানে ৯০.৮ বিলিয়ন ডলারে।
- Related topics -
- দেশ
- আদানি
- মুকেশ আম্বানি
- ধনী
- এশিয়া


