Guwahati HC | নাগরিকত্ব প্রমাণ করার জন্য ১৫টি নথি দেখানোর পরও, মানলো না আদালত!

Friday, July 3 2026, 12:42 pm
Guwahati HC | নাগরিকত্ব প্রমাণ করার জন্য ১৫টি নথি দেখানোর পরও, মানলো না আদালত!
highlightKey Highlights

নাগরিকত্ব প্রমাণ করার জন্য ১৫টি নথি দেখানোর পরও, আদালত মানল না ভারতীয় নাগরিকত্বের দাবি।


নাগরিকত্ব প্রমাণ করার জন্য ১৫টি নথি দেখানোর পরও, আদালত মানল না ভারতীয় নাগরিকত্বের দাবি। ঐতিহাসিক রায় গুয়াহাটি হাইকোর্টের। এক ব্যক্তি নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য ১৫টি নথি দেখিয়েছিলেন কিন্তু তারপরও তিনি প্রমাণ করতে পারেননি যে তিনি ভারতীয় নাগরিক। ওই ব্যক্তি নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার কার্ড, প্যান কার্ড, ২০১৭ সালের স্কুল সার্টিফিকেট, ১৯৬৬ সালের একাধিক ভোটার লিস্ট এবং ১৯৫১ ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (NRC) লিস্ট জমা দেন যেখানে তাঁর বাবা ও ঠাকুরদার নাম উল্লেখ আছে। তা সত্ত্বেও তাঁকে বিদেশি নাগরিক বলেই ঘোষণা করা হয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ১৫টি নথি জমা দিলেও, পিটিশনার ফরেনার্স অ্যাক্ট ১৯৬৪-র ৯ নম্বর ধারার অধীনে প্রমাণ করতে পারেননি যে তিনি বিদেশি নন, ভারতীয় নাগরিক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File