Nasim Durani | বুলন্দশহরে যৌথ এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি!

Friday, November 20 2026, 4:20 am
Nasim Durani | বুলন্দশহরে যৌথ এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি!
highlightKey Highlights

বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ ও নয়ডা এসটিএফ-এর যৌথ এনকাউন্টারে খতম হলো গ্যাংস্টার নাসিম দুরানি (৩৭)।


বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ ও নয়ডা এসটিএফ-এর যৌথ এনকাউন্টারে খতম হলো গ্যাংস্টার নাসিম দুরানি (৩৭)। দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’ ও ছোটা শাকিলের ঘনিষ্ঠ এই অপরাধী ‘রিজওয়ান’ ছদ্মনামেও পরিচিত ছিল এবং তার মাথার দাম ছিল ৫০,০০০ টাকা।হত্যা ও ডাকাতি-সহ ২৫টিরও বেশি ফৌজদারি মামলায় অভিযুক্ত নাসিম উত্তর-পূর্ব দিল্লিতে আধিপত্য বিস্তারে সক্রিয় ছিল। চলতি মাসে খাজুরি খাসে যুবক সামির ও মে মাসে রাজা মেওয়াতি হত্যাকাণ্ডে সে অভিযুক্ত ছিল। পাশাপাশি ছোটা রাজনকে হত্যার ছক ও তারেক ফাতাহকে প্রাণনাশের হুমকির মামলাতেও তার নাম জড়িয়েছিল বলে তদন্ত সূত্রে জানা গেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File