Gangasagar Mela | শুধু জলপথ এবং সড়কপথ নয়, এবার আকাশপথেও পৌঁছনো যাবে গঙ্গাসাগর! কীভাবে হবে বুকিং, জেনে নিন

Saturday, November 14 2026, 2:48 pm
Gangasagar Mela | শুধু জলপথ এবং সড়কপথ নয়, এবার আকাশপথেও পৌঁছনো যাবে গঙ্গাসাগর! কীভাবে হবে বুকিং, জেনে নিন
highlightKey Highlights

গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) আগে এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের। শুধু জলপথ বা সড়কপথ নয়, এবার আকাশপথেও গঙ্গাসাগরে পৌঁছনো যাবে।


গঙ্গাসাগর মেলার আগে বড় পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য সরকার। সূত্রের খবর, এবার পূণ্যার্থীরা কলকাতা থেকে হেলিকপ্টারে সরাসরি গঙ্গাসাগরে যেতে পারবেন। দুই ধরনের হেলিকপ্টারের ব্যবস্থা থাকবে—পেইড এবং প্রশাসনিক। জনসাধারণের জন্য ৮ থেকে ১০টি হেলিকপ্টার থাকবে, যা আগাম বুকিং করা যাবে। তবে, কলকাতা থেকেই এই পরিষেবা পাওয়া যাবে। মেলার পরিকাঠামো উন্নত করতে এবং যাত্রীদের থাকার ব্যবস্থা আরও ভালো করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে দেশ-বিদেশ থেকে বেশি পূণ্যার্থী আসতে পারে। কুম্ভমেলার আদলে মেলার পরিকাঠামো সাজিয়ে তোলার ভাবনা রয়েছে প্রশাসনের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File