Lalit Modi | 'কোনও অন্যায় করিনি', ১৬ বছর পর এবার ভারতে ফিরতে চলেছেন 'পলাতক' ললিত মোদি!

Wednesday, July 22 2026, 12:29 pm
Lalit Modi | 'কোনও অন্যায় করিনি', ১৬ বছর পর এবার ভারতে ফিরতে চলেছেন 'পলাতক' ললিত মোদি!
highlightKey Highlights

১৬ বছর ধরে পলাতক থাকার পর এবার ভারতে ফিরতে চলেছেন ললিত মোদি।


১৬ বছর ধরে পলাতক থাকার পর এবার ভারতে ফিরতে চলেছেন ললিত মোদি। জানা গিয়েছে, ইডির অভিযোগ এবং তদন্ত প্রক্রিয়ার পর আদালতে স্বস্তি পেয়েছেন আইপিএলের ‘প্রতিষ্ঠাতা’। দীর্ঘদিন দেশছাড়া থাকার পর এবার ভারতে ফিরতে চলেছেন ললিত। উল্লেখ্য, ২০০৯ আইপিএল ঘিরে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল তৎকালীন কমিশনারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি। ইডি অভিযোগ আনে, আইপিএল আয়োজনের জন্য বিদেশি সংস্থাগুলিকে বোর্ডের তরফ থেকে বিপুল অর্থ দেওয়া হয়, রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়াই অন্তত ২৪৩ কোটি টাকা পাঠানো হয়। ২০১৮ সালে ইডির তরফে বলা হয়, বোর্ডের তৎকালীন সভাপতি এন শ্রীনিবাস, ললিত মোদি-সহ একাধিক ব্যক্তিকে শাস্তি দিতে হবে। কিন্তু ইডির সেই দাবির অনেকটাই খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। সেই আইনি যুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত হয়ে ললিত মোদি বলছেন, “১৬ বছর ধরে আমি একটাই অবস্থানে অনড় ছিলাম। ভারতীয় ক্রিকেট এবং আইপিএলের স্বার্থে কাজ করেছি, কোনও অন্যায় করিনি। আসলে সময় হল সবচেয়ে ভালো বিচারক। ১৬ বছর পর অবশেষে বিচার সম্পন্ন হল।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File