FSSAI | স্কুলের ৫০ মিটারের মধ্যে চিপস-কোল্ড ড্রিঙ্কস বিক্রিতে 'না', নির্দেশিকা জারির পথে FSSAI
Thursday, September 24 2026, 1:51 pm

Key Highlightsস্কুলের ৫০ মিটারের মধ্যে HFSS (High Fat, Sugar and Salt) খাবার বিক্রি ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণে নতুন নিয়ম আনার প্রস্তাব করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)।
FSSAI স্কুল চত্বর এবং তার ৫০ মিটারের মধ্যে HFSS অর্থাৎ অতিরিক্ত ফ্যাট, চিনি ও নুনযুক্ত খাবার বিক্রি নিয়ন্ত্রণের প্রস্তাব করেছে। এই নির্দেশ কার্যকর হলে স্কুলের ৫০ মিটারের মধ্যে চিপস, ঠান্ডা পানীয়, মিষ্টি বিস্কুট থেকে শুরু করে শিঙাড়া, পিৎজা বা বার্গারের দোকান নিষিদ্ধ হতে পারে। দেশের জনপ্রিয় প্রথম সারির সংস্থার পণ্যও এর আওতায় আসতে পারে। FSSAI-এর CEO রাজিত পুনহানি জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য কোনও নির্দিষ্ট সংস্থার ব্যবসা বন্ধ নয়। ছোটদের অল্প বয়স থেকেই স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস তৈরি করার জন্যেই এই উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি খাবার প্রস্তুতকারী সংস্থাগুলিকেও তুলনামূলক স্বাস্থ্যকর পণ্য তৈরির নির্দেশ কেন্দ্রের।
- Related topics -
- দেশ
- এফএসএসএআই
- কোল্ড ড্রিংক
- ব্যবসা বাণিজ্য
- সরকারি স্কুল
- স্কুল
- বেসরকারি স্কুল
- খাদ্য সুরক্ষা
- খাদ্য দপ্তর
- খাদ্য
- ভারত


