France Unrest | লাগাতার বিক্ষোভে উত্তাল ফ্রান্স, জারি কার্ফু! ভারতের নাগরিকদের জন্যে সতর্কতা জারি দূতাবাসের

Thursday, October 22 2026, 4:02 am
France Unrest | লাগাতার বিক্ষোভে উত্তাল ফ্রান্স, জারি কার্ফু! ভারতের নাগরিকদের জন্যে সতর্কতা জারি দূতাবাসের
highlightKey Highlights

লাগাতার বিক্ষোভে উত্তাল ফ্রান্স। এই পরিস্থিতিতে ফ্রান্সে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে বিশেষ সতর্কতা জারি করল ভারতীয় দূতাবাস।


গণবিক্ষোভে উত্তাল ফ্রান্স। সূত্রের খবর, ফ্রান্সের বিভিন্ন জায়গায় কার্ফু জারি রয়েছে। এই পরিস্থিতিতে ফ্রান্সে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে বিশেষ সতর্কতা জারি করল ভারতীয় দূতাবাস। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে +33648340063 এই নম্বরে, বা cons.paris@mea.gov.in. এই ইমেল আইডিতেও যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয়দের। উল্লেখ্য, দেশজুড়ে লাগাতার মূল্যবৃদ্ধি, জ্বালানির চড়া দাম এবং সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে গত ১৭ অক্টোবর থেকে উত্তাল ফ্রান্স। নির্বিচারে চলছে লুটপাটের ঘটনা। হিংসা ঠেকাতে মার্সেইয়ে সোমবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বিক্ষোভ ও জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File