France | ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা, ইউরোপে নজির গড়ল ফ্রান্স!
Wednesday, July 22 2026, 2:28 pm

Key Highlightsশিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলো ফ্রান্স।
স্পেন, অস্ট্রেলিয়ার পথে এবার হাঁটলো ফ্রান্স। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়ল প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। ফরাসি পার্লামেন্টে বিলটি পাস হওয়ার পরেই নতুন এই আইন কার্যকর করার প্রস্তুতি শুরু হয়েছে। ফ্রান্সের সরকারের দাবি, টিকটক, ইনস্টাগ্রাম, এক্স, স্ন্যাপচ্যাট এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় কাটানোর ফলে শিশু-কিশোরদের মধ্যে উদ্বেগ, হতাশা, ঘুমের সমস্যা, সাইবার বুলিং এবং আত্মসম্মানবোধে নেতিবাচক প্রভাব বাড়ছে। সেই কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ফ্রান্স
- ইউরোপীয় ইউনিয়ন
- সোশ্যাল মিডিয়া


