Word Of The Year | অক্সফোর্ডের ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার’-এর দৌড়ে ৪ নতুন শব্দ, ভোটাভুটি ২৪ নভেম্বর!
Saturday, November 21 2026, 4:00 pm

Key Highlights২০২৬ সালের ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার’-এর জন্য চারটি শব্দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।
২০২৬ সালের ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার’-এর জন্য চারটি শব্দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। ২৪ নভেম্বর পর্যন্ত ভোটাভুটির পর চূড়ান্ত শব্দ ঘোষিত হবে। তালিকায় রয়েছে মাইক্রোড্রামা, স্লোপাগান্ডা, পোস্ট-লিটারেট ও ডুমারিজ়ম। AI দিয়ে তৈরি বিভ্রান্তিকর প্রচারমূলক কনটেন্ট বোঝাতে ‘স্লোপাগান্ডা’-র ব্যবহার গত এক বছরে ১৩০০ শতাংশ বেড়েছে। মোবাইলের ছোট নাটক বা ‘মাইক্রোড্রামা’-র জনপ্রিয়তা বিশ্বজুড়ে তিনগুণ হয়েছে। পড়া-লেখার অভ্যাস কমার উদ্বেগে ‘পোস্ট-লিটারেট’ এবং অসহায় হতাশা বোঝাতে ‘ডুমারিজ়ম’ জায়গা পেয়েছে। ভাষা ব্যবহারের প্রবণতা ও প্রভাব বিশ্লেষণেই এই চার শব্দ বেছে নিয়েছেন ভাষাবিদরা। উল্লেখ্য, কেমব্রিজ ডিকশনারি এ বছরের শব্দ হিসেবে ‘Human’-কে বেছে নিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
- অন্যান্য


