R G Kar Case | ‘সেই রাতের ডিনার থেকে শুরু হবে’, নতুন সিট গঠন করে আরজি করের ঘটনার ফের তদন্তের নির্দেশ হাইকোর্টের!
Thursday, May 21 2026, 11:03 am

Key Highlightsআরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুন মামলায় ফের তদন্তের নির্দেশ হাইকোর্টের।
আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুন মামলায় ফের তদন্তের নির্দেশ হাইকোর্টের। সরকারি হাসপাতালে ভিতরে সেই রাতে ঠিক কী হয়েছিল? ঠিক কোথায় ঘটেছিল অপরাধ? কেন পরিবারকে প্রথমে দেখতে দেওয়া হল না? এই সব নিয়ে ধোঁয়াশা থাকায় 'তিলোত্তমা'র বাবা-মা চেয়েছিলেন আবারও শুরু হোক তদন্ত। এবার সেই নির্দেশই দিল কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তা নেতৃত্বে নতুন করে সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করে পুনরায় তদন্তের নির্দেশ বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। আদালত জানিয়েছে, ঘটনার রাতে তরুণী ডিনারের পরে কী করেছিলেন, কোথায় গিয়েছিলেন, সেই সময়ের ঘটনাপ্রবাহকে তদন্তের আওতায় আনতে হবে। প্রয়োজনে সিট ফের সন্দেহভাজন যে কোনও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবে। ২৫ জুন মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- ক্রাইম
- ধর্ষণ
- খুন
- কলকাতা হাইকোর্ট


