Nirmal Ghosh | আরজি কর-কাণ্ডে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ!

Thursday, August 13 2026, 8:05 am
Nirmal Ghosh | আরজি কর-কাণ্ডে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ!
highlightKey Highlights

আরজি করের পড়ুয়ার দেহ তড়িঘড়ি দাহ করিয়ে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে।


গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আরজি করের পড়ুয়ার দেহ তড়িঘড়ি দাহ করিয়ে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। গত ৯ অগস্ট পানিহাটিতে ডাক্তারি পড়ুয়ার স্মরণে এক অনুষ্ঠানে গিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন, আরজি করের ছাত্রীর দেহ তড়িঘড়ি দাহ নিয়ে নতুন করে তদন্তের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নতুন FIR দায়ের হয়। নতুন FIR-এ অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্যপ্রমাণ লোপাট এবং জোরপূর্বক কাজ করানোর মতো অভিযোগ আনা হয়। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ-সহ তিন জনের নামে মামলা রুজু করে ব্যারাকপুর কমিশনারেট। সেই মামলাতেই গ্রেফতার  নির্মল ঘোষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File