Tarun Tejpal | ধর্ষণ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে আত্মসমর্পণ 'তেহেলকা'র প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালের!

Tuesday, September 15 2026, 4:57 am
Tarun Tejpal | ধর্ষণ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে আত্মসমর্পণ 'তেহেলকা'র প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালের!
highlightKey Highlights

২০১৩ সালের সহকর্মীকে যৌন নিগ্রহের মামলায় বোম্বে হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডাদেশের পর অবশেষে গোয়ার মাপুসা আদালতে আত্মসমর্পণ করলেন 'তেহেলকা'র প্রাক্তন সম্পাদক তরুণ তেজপাল।


২০১৩ সালের সহকর্মীকে যৌন নিগ্রহের মামলায় বোম্বে হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডাদেশের পর অবশেষে গোয়ার মাপুসা আদালতে আত্মসমর্পণ করলেন 'তেহেলকা'র প্রাক্তন সম্পাদক তরুণ তেজপাল। এর আগে ২০২১ সালে নিম্ন আদালত তাঁকে বেকসুর খালাস করলেও গোয়া সরকারের আবেদনের ভিত্তিতে বোম্বে হাইকোর্ট গত ৬ আগস্ট তরুণকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানালে, শীর্ষ আদালত তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। একই সঙ্গে তেজপালের শাস্তি বাড়িয়ে যাবজ্জীবন করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে গোয়া সরকারও। আদালতের নির্দেশ মেনে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই সোমবার সকালে তিনি আত্মসমর্পণ করেন। আগামী ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File