Tarun Tejpal | সহকর্মীকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ‘তেহলকা’র প্রাক্তন এডিটর তরুণ তেজপাল!
Thursday, August 6 2026, 9:54 am

Key Highlightsধর্ষণের মামলায় ‘তেহলকা’ পত্রিকার প্রাক্তন সম্পাদককে দোষী সাব্যস্ত করল বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ।
আট বছর আগের ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত তরুণ তেজপাল। ধর্ষণের মামলায় ‘তেহলকা’ পত্রিকার প্রাক্তন সম্পাদককে দোষী সাব্যস্ত করল বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। দু পক্ষের সব বক্তব্য শোনার পর বৃহস্পতিবার এই রায় দেয় বিচারপতি ড. নীলা গোখেল ও বিচারপতি অমিত জামসান্দেকরের ডিভিশন বেঞ্চ। ২০১৩ সালে এক সহকর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে তেজপালের বিরুদ্ধে। ওই ঘটনায় ২০২১ সালে দোষী সাব্যস্ত করা হয় তাঁকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে রাজ্য সরকার। সেই মামলার শুনানি চলছিল। সেই মামলাতেই এদিন দোষী সাব্যস্ত করা হল তরুণ তেজপালকে।


