Judge V Shivagnanam | নেপালের বন্যায় নিখোঁজ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি শিবজ্ঞানম!

Monday, August 31 2026, 2:37 pm
Judge V Shivagnanam | নেপালের বন্যায় নিখোঁজ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি শিবজ্ঞানম!
highlightKey Highlights

কৈলাস-মানসরোবর যাত্রায় গিয়ে গত ২৬ অগস্টের পর থেকে তিনি নিখোঁজ।


নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন বহু মানুষ। সেই তালিকায় রয়েছেন মাদ্রাজ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি শিবজ্ঞানম! কৈলাস-মানসরোবর যাত্রায় গিয়ে গত ২৬ অগস্টের পর থেকে তিনি নিখোঁজ। শিবজ্ঞানমের খোঁজে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি দিয়ে কেন্দ্র সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে ‘দ্য তামিল অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন’। ওই পুণ্যার্থী দলের অন্যান্য সদস্যদের নেপাল সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হলেও সাবেক বিচারপতির কোনো সন্ধান পাওয়া যায়নি। ২৬ অগস্ট সকালে শেষবার স্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছিল। তারপর থেকেই তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File