Dnyandeo Yashwantrao Patil | প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধ্য়ানদেও যশবন্তরাও পাটিল!

Key Highlightsপ্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধ্য়ানদেও যশবন্তরাও পাটিল।
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধ্য়ানদেও যশবন্তরাও পাটিল। মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের কোলাপুরে মৃত্যু হয়েছে প্রবীণ এই শিক্ষাবিদ ও রাজনীতিকের। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বাংলা, ত্রিপুরা এবং বিহারের রাজ্যপাল পদেও নিযুক্ত ছিলেন। ৩ জুলাই ২০১৪ থেকে ১৭ জুলাই ২০১৪ পর্যন্ত ১৪ দিনের জন্য বাংলার রাজ্যপাল হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। ডি ওয়াই পাটিল ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদও। মহারাষ্ট্রের বিধানসভায় দীর্ঘদিন জাতীয় কংগ্রেসের MLA হিসেবে ছিলেন তিনি। নিজের জীবনকালে গোটা দেশ জুড়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তিনি। তাঁর তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠানগুলি দেশের শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনে। তাঁর তৈরি করা চিকিৎসা প্রতিষ্ঠানে সুলভে চিকিৎসা পরিষেবা পেয়েছেন বহু মানুষ। সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য ১৯৯১ সালে তাঁকে পদ্মশ্রী উপাধি দেয় ভারত সরকার।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- পশ্চিমবঙ্গ
- রাজ্যপাল
- প্রয়াত


