Sajjan Kumar | প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, শিখ-বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত হয়ে তিহাড় জেলে যাবজ্জীবন সাজা খাটছিলেন তিনি!

Thursday, August 20 2026, 11:34 am
Sajjan Kumar | প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, শিখ-বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত হয়ে তিহাড় জেলে যাবজ্জীবন সাজা খাটছিলেন তিনি!
highlightKey Highlights

শিখ-বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত হয়ে তিহাড় জেলে যাবজ্জীবন সাজা খাটছিলেন তিনি।


৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার। শিখ-বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত হয়ে তিহাড় জেলে যাবজ্জীবন সাজা খাটছিলেন তিনি। বৃহস্পতিবার সেখানেই ৮০ বছর বয়সে মৃত্যু হল তাঁর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয়েছে সজ্জন কুমারের। উল্লেখ্য, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গাধীকে খুন করে তাঁর শিখ দেহরক্ষীরা। তার পরেই দেশ জুড়ে শিখ সম্প্রদায়ের উপরে হামলা শুরু হয়। প্রভাবশালী জাঠ নেতা সজ্জন কুমার, জগদীশ টাইটলার-সহ একাধিক কংগ্রেস নেতা সেই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লির রাজনগর এলাকায় একটি শিখ পরিবারের পাঁচ জন সদস্যকে খুন করা ও একটি গুরুদ্বারে অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ উঠেছিল সজ্জন কুমারের বিরুদ্ধে। যদিও দাঙ্গা পরবর্তী তিন দশকের বেশি সময় ধরে সজ্জন কুমারকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়নি। শেষ পর্যন্ত ২০১৮ সালের ১৮ ডিসেম্বর শিখ-বিরোধী দাঙ্গার মামলায় কংগ্রেস নেতা সজ্জন কুমারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File