DY Chandrachud | রাশিয়া এবং ইউক্রেন বিবাদের মধ্যস্থতা করবেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে!

Wednesday, August 12 2026, 10:16 am
DY Chandrachud | রাশিয়া এবং ইউক্রেন বিবাদের মধ্যস্থতা করবেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে!
highlightKey Highlights

রাশিয়া এবং ইউক্রেন বিবাদের মধ্যস্থতা করবেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।


রাশিয়া এবং ইউক্রেন বিবাদের মধ্যস্থতা করবেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত ‘ওশাদব্যাঙ্ক’ রাশিয়ার বিরুদ্ধে বিনিয়োগ সংক্রান্ত চুক্তি নিয়ে একটি মামলা করেছে। সেই মামলার মীমাংসায় যে তিন সদস্যের কমিটি গঠিত হয়েছে, তার সদস্য হিসেবে চন্দ্রচূড়কে নিয়োগ করেছে মস্কো। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। তা এখনও অব্যাহত। দু’দেশের মধ্যস্থতার চেষ্টা বেশ কয়েক বার হয়েছে গত চার বছরে। স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মস্কো-কিইভের মধ্যে সমস্যা মেটানোর চেষ্টা করেছেন। কিন্তু তিনিও ব্যর্থ হন। তার মধ্যে এ বার অর্থনৈতিক বিষয় নিয়ে বিবাদে জড়াল রাশিয়া এবং ইউক্রেন। ঘটনাচক্রে, তার কারণও রাশিয়ার সামরিক অভিযান!




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File