WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

Justice T S Sivagnanam | ট্রাইব্যুনালের কাজে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম!

Thursday, May 7 2026, 4:40 pm
Justice T S Sivagnanam | ট্রাইব্যুনালের কাজে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম!
highlightKey Highlights

ইস্তফা দিলেন একটি ট্রাইব্যুনালের মাথায় থাকা কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।


সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরে বাদ যাওয়ার নামের নিষ্পত্তি করছে ট্রাইব্যুনাল। মোট ১৯টি ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, যেগুলির মাথায় আছেন প্রাক্তন বিচারপতি বা প্রাক্তন প্রধান বিচারপতিরা। এবার ইস্তফা দিলেন সেই একটি  ট্রাইব্যুনালের মাথায় থাকা কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়েই ট্রাইব্যুনাল ছেড়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্টে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। গত ৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালের কাজ করেছেন তিনি। মোট ১৭৭৭ জন ভোটারের নিষ্পত্তি করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File