FPI | আগস্টের প্রথম সপ্তাহেই ভারতের বাজারে ১২,৯২১ কোটি টাকার লগ্নি বিদেশি লগ্নিকারীদের!

Monday, August 10 2026, 2:25 pm
FPI | আগস্টের প্রথম সপ্তাহেই ভারতের বাজারে ১২,৯২১ কোটি টাকার লগ্নি বিদেশি লগ্নিকারীদের!
highlightKey Highlights

ভারতীয় শেয়ার বাজারে ফিরতে শুরু করেছে বিদেশি ইনভেস্টরদের লগ্নি।


ভারতীয় শেয়ার বাজারে ফিরতে শুরু করেছে বিদেশি ইনভেস্টরদের লগ্নি। আগস্টের প্রথম সপ্তাহেই ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা (FPI) ভারতীয় শেয়ারে ১২,৯২১ কোটি টাকার বিনিয়োগ করেছেন। জুলাই মাসে ২০,২০০ কোটি টাকার বিনিয়োগের পরে আগস্টের প্রথম সপ্তাহেই এই বিনিয়োগ এসেছে। তার আগে টানা চার মাস ভারতীয় শেয়ার থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নিয়েছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। CDSL-এর তথ্য অনুযায়ী, জুনে ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা ভারতীয় শেয়ার থেকে ৪৯,৩৪০ কোটি টাকা তুলে নিয়েছিলেন। মে মাসে বিক্রির পরিমাণ ছিল ৩২,৯৬৩ কোটি টাকা। এপ্রিলে ৬০,৮৪৭ কোটি টাকা এবং মার্চে প্রায় ১.১৭ লক্ষ কোটি টাকা তুলে নিয়েছিলেন তাঁরা। উন্নত অর্থনৈতিক পরিস্থিতি, আমেরিকায় সুদের হার কমার সম্ভাবনা, অপরিশোধিত তেলের দাম কমা এবং ভারতীয় মুদ্রা তুলনামূলক স্থিতিশীল হওয়া এই বিনিয়োগের পিছনে গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File