Heavy Rain | বজ্রবিদ্যুত্‍-সহ তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায়, জারি সতর্কতা!

Wednesday, August 5 2026, 12:32 pm
Heavy Rain | বজ্রবিদ্যুত্‍-সহ তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায়, জারি সতর্কতা!
highlightKey Highlights

সকাল থেকেই মুখ ভার শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বেলা বাড়তেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি।


সকাল থেকেই মুখ ভার শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বেলা বাড়তেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। আগামী কয়েকদিন এইভাবেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে,বিগত কয়েকদিন ধরে সেখানে ভারী অতিভারী বৃষ্টি হচ্ছিল উত্তরবঙ্গে, তবে পরিস্থিতি অনুকূলে আসার কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এক-এক জায়গায় ২০০ মিমি-রও বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা ও লাগোয়া জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণবঙ্গের আট জেলা হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান,বীরভূম, নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর ও বাঁকুড়ায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File