Calcutta High Court | ‘মুছে ফেলা যাবে না ফুটেজ ’, মমতার ভবানীপুর গণনা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের!

Tuesday, June 23 2026, 1:55 pm
Calcutta High Court | ‘মুছে ফেলা যাবে না ফুটেজ ’, মমতার ভবানীপুর গণনা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের!
highlightKey Highlights

ভবানীপুরের গণনার কেন্দ্রের যাবতীয় সিসিটিভি ফুটেজের সংরক্ষণের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত।


ভবানীপুরের গণনার কেন্দ্রের যাবতীয় সিসিটিভি ফুটেজের সংরক্ষণের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত। আদালতের নির্দেশ ছাড়া মুছে ফেলা যাবে না ওই ফুটেজ। সব ইভিএম ও ভিভিপ্যাট (ভবানীপুরের) সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। উল্লেখ্য, ২০২৬-এ ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্র থেকেই ১৫,১০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরই সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেন মমতা। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, যাতে দ্রুত এই মামলায় নির্দেশ দেয় হাইকোর্ট, দ্রুত হয় নিষ্পত্তি। ২ মাস পর ফের এই মামলার শুনানি হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File