Asian Games 2026 | প্রথমার্ধে পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, মেয়েদের পর কবাডিতে সোনা জয় ভারতের ছেলেদের!
Saturday, September 26 2026, 12:10 pm

Key Highlightsপ্রথমার্ধে পিছিয়ে থেকেও দারুণ ঘুরে দাঁড়িয়ে ২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের কবাডি ফাইনালে সোনা জিতল ভারত।
প্রথমার্ধে পিছিয়ে থেকেও দারুণ ঘুরে দাঁড়িয়ে ২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের কবাডি ফাইনালে সোনা জিতল ভারত। টানটান উত্তেজনার ফাইনালে শক্তিশালী ইরানকে ৪০-৩৪ পয়েন্টে হারিয়ে সেরা হওয়ার শিরোপা ছিনিয়ে নেয় ভারতীয় দল। প্রথমার্ধে ইরান ১৮-১৭ পয়েন্টে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে সুমিত ও অর্জুন দেশওয়ালের আগ্রাসী আক্রমণ এবং ভারতের শক্তপোক্ত রক্ষণভাগের দাপটে ব্যাকফুটে চলে যায় প্রতিপক্ষ। শনিবারের দিনটি ভারতীয় কবাডির জন্য ছিল ইতিহাস গড়ার দিন। কারণ পুরুষদের আগে ভারতীয় মহিলা কবাডি দলও ফাইনালে ইরানকে ৩৭-৩৪ ব্যবধানে হারিয়ে সোনা জয় করে। একদিনে একই প্রতিপক্ষকে দুই ফাইনালে হারিয়ে এশিয়ান গেমসের মঞ্চে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ভারত।
- Related topics -
- খেলাধুলা
- অন্য খেলা
- এশিয়ান গেমস
- স্বর্ণ পদক
- ভারত


