SCO Conference | ‘অপারেশন সিঁদুর’-এর পর দিল্লিতে এসসিও সম্মেলনে আসছেন পাক মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক!

Tuesday, November 17 2026, 11:16 am
SCO Conference | ‘অপারেশন সিঁদুর’-এর পর দিল্লিতে এসসিও সম্মেলনে আসছেন পাক মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক!
highlightKey Highlights

‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম পাকিস্তানের কোনও মন্ত্রী ভারত সফরে আসছেন।


‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম পাকিস্তানের কোনও মন্ত্রী ভারত সফরে আসছেন। নয়াদিল্লিতে আয়োজিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সাংস্কৃতিক সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন দেশটির জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক। ২০ থেকে ২২ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সংস্কৃতির মঞ্চে জলবায়ু মন্ত্রীকে পাঠানোর পেছনে ইসলামাবাদের বিশেষ কূটনৈতিক অঙ্ক রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে সিন্ধু জলবণ্টন নিয়ে ভারতকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন মালিক। ভারত এই সম্মেলনে সংস্কৃতি মন্ত্রীকে আমন্ত্রণ জানালেও পাকিস্তানের পক্ষ থেকে মুসাদ্দিককে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের মে মাসের পর এটিই হবে কোনও পাকিস্তানি মন্ত্রীর প্রথম ভারত সফর। এর ফলে এই আন্তর্জাতিক মঞ্চে সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তান নতুন কোনো বিতর্ক তৈরি করে কি না, সেদিকেই নজর রয়েছে সকলের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File