Neelam Meena | মনোজ আগরওয়ালের পর পশ্চিমবঙ্গের নতুন সিইও হলেন নীলম মিনা!

Monday, May 25 2026, 3:35 pm
Neelam Meena | মনোজ আগরওয়ালের পর পশ্চিমবঙ্গের নতুন সিইও হলেন নীলম মিনা!
highlightKey Highlights

মনোজ আগরওয়ালের পর পশ্চিমবঙ্গের নতুন সিইও হলেন নীলম মিনা (Neelam Meena)।


মনোজ আগরওয়ালের পর পশ্চিমবঙ্গের নতুন সিইও হলেন নীলম মিনা (Neelam Meena)। সোমবার নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে নীলম মিনাকে মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এর আগে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি ছিলেন তিনি। রাজস্থানের বাসিন্দা নীলম মীনা পশ্চিমবঙ্গ ক্যাডারের অন্তর্ভুক্ত অফিসার। ২৮ বছরেরও বেশি সময় ধরে নানা পদে দায়িত্ব সামলেছেন তিনি। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ সফলভাবে সামলেছেন। ইন্সটিটিউট অব এনভায়রনমেন্টাল স্টাডিজ ও ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের ডিরেক্টর পদেও ছিলেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File