FlyDubai Incident | “আমি মৃত্যুকে ভয় পাই না”- বিমান ধ্বংসই ছিল উদ্দেশ্য! স্বীকারোক্তি ‘সন্ত্রাসী’ পাইলটের
Sunday, October 4 2026, 2:55 pm

Key Highlightsসৌদি আরবে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে ওমানের নাগরিক ‘সন্ত্রাসী’ পাইলট হামাম আল-হামামি জানিয়েছেন, যাত্রী-সহ বিমানটি ধ্বংস করাই ছিল তাঁর উদ্দেশ্য।
ফ্লাই দুবাইয়ের দুর্ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তদন্ত। জিজ্ঞাসাবাদে ওমানের নাগরিক ‘সন্ত্রাসী’ পাইলট হামাম আল-হামামি জানিয়েছেন, মধ্য আকাশে বিমানটি ধ্বংসের চেষ্টা করতে গিয়ে ককপিটে সহকারী পাইলট স্মিতকে আঘাত করেন তিনি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ব্যক্তিগত শত্রুতার ফল নয়, বরং জঙ্গি হামলার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছিল। অভিযুক্ত ওই পাইলট আরও জানান, “আমি মৃত্যুকে ভয় পাই না।” জানা গিয়েছে, কট্টরপন্থী ও উগ্র ভাবধারায় দীক্ষিত হওয়ার কারণে ওমান কর্তৃপক্ষ আগেই ওই অভিযুক্ত পাইলটের বিমান চালনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই তথ্য গোপন করে হামামি ফ্লাইদুবাইয়ে চাকরি পায়।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিমান
- বিমান পরিষেবা
- বিমান হামলা
- বিমান চালক
- ভারত
- দুবাই
- সৌদি আরব


