Flyudubai Incident | ফ্লাই দুবাই বিমান-কাণ্ডে মালদ্বীপ যোগ! গ্রেপ্তার ষড়যন্ত্রে জড়িত আরও ২ পাইলট!
Tuesday, October 13 2026, 3:35 pm

Key Highlightsফ্লাই দুবাই বিমানে নাশকতার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে মালদ্বীপের দুই নাগরিককে গ্রেপ্তার করল দুবাই পুলিশ।
ফ্লাই দুবাই বিমানে নাশকতার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে মালদ্বীপের দুই নাগরিককে গ্রেপ্তার করল দুবাই পুলিশ। ধৃত দু'জনেই পেশায় পাইলট এবং প্রধান অভিযুক্ত হামাম আল হামামির সহকর্মী বলে জানা গিয়েছে। তদন্তকারী সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর বিমান হাইজ্যাকের চেষ্টা করা হামামির সঙ্গেই কাজ করতেন ওই দুই পাইলট। সম্প্রতি তারা ইজরায়েলও সফর করেছিলেন। সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত মালদ্বীপের দূতাবাস ইতিমধ্যেই পরিবারগুলিকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে। এর আগে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই ১০৭৩ বিমানটি হাইজ্যাকের চেষ্টা চালিয়েছিল হামামি। ককপিটে হামলার পর ক্যাপ্টেন ও যাত্রীদের সাহসিকতায় সেই নাশকতা ভেস্তে যায়। বর্তমানে এই ঘটনায় বৃহত্তর কোনো চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে দুবাই পুলিশ।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিমান
- গ্রেফতার


