'Florida Plane Crash | ৩৫ হাজার ফুট উচ্চতা থেকে রাস্তায় আছড়ে পড়ল বিমান, ঝলসে মৃত্যু ৯ জনের!

Monday, November 2 2026, 1:19 pm
'Florida Plane Crash | ৩৫ হাজার ফুট উচ্চতা থেকে রাস্তায় আছড়ে পড়ল বিমান, ঝলসে মৃত্যু ৯ জনের!
highlightKey Highlights

ফ্লোরিডার পাম বিচ কাউন্টির গ্রিনএকরসে একটি আবাসিক এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে।


ফ্লোরিডার পাম বিচ কাউন্টির গ্রিনএকরসে একটি আবাসিক এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। টেক্সাস থেকে বাহামাগামী লিয়ারজেট ৬০ বিমানটি ৩৫ হাজার ফুট উঁচুতে খারাপ আবহাওয়া, প্রবল ঝাঁকুনি ও বরফ জমার মুখে পড়ে। ফ্লাইট ডেটা অনুযায়ী, বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রতি মিনিটে ৩২ হাজার ফুটেরও বেশি গতিতে নিচে নামতে শুরু করে। দুর্ঘটনার আগের মুহূর্তে পাইলট ও ক্রু সদস্যরা রেডিও বার্তায় আর্তনাদ করে জানান, "আমাদের হাতে আর সময় নেই।" এরপরই রাস্তায় আছড়ে পড়ে বিমানটিতে বিকট বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। মার-আ-লাগো থেকে সামান্য দূরে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File